চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভার আকার বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

মন্ত্রিসভার আকার বাড়ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুয়েক দিনের মধ্যেই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ হবে বলে জানা গেছে। যদিও কতজন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী সংসদ সদস্যদের শপথের পর মন্ত্রীসভার আকার বাড়ানো হবে বলে জানান ওবায়দুল কাদের। নতুন করে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হতে পারে বলেও জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এই মন্ত্রিসভায় সংস্কৃতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেওয়া হয়নি।

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শনিবার রাতে দেশের বাইরে যাবেন। তার আগেই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা। তবে এবিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানেন না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় আছেন এখন ৩৭ জন। এখানে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী আছেন। কোনো উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। যদিও আগের মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমন্ত্রিসভামন্ত্রিসভার আকার বাড়ছে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের শেনজেন ভিসায় চালু নতুন ‘ডিজিটাল সীমান্ত’ ব্যবস্থা

এপ্রিল ১১, ২০২৬

শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই ‘বনলতা এক্সপ্রেস’-এর আয় ৫ কোটি!

এপ্রিল ১১, ২০২৬

জেট ফুয়েলের বাড়তি দাম ও উচ্চ ফিতে বিপর্যস্ত এভিয়েশন খাত

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে!

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT