নির্বাচনের আগ পর্যন্ত সরকারি চিঠিপত্রের ডান দিকে নির্ধারিত গণভোটের লোগোটি ব্যবহার করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার ১২ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্র ইত্যাদি) গণভোটের লোগো (গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে) ব্যবহার এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য শনিবার (১০ জানুয়ারি) নির্দেশনা দেওয়া হয়েছে।







