চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের ব্যর্থতার পেছনে ব্যস্ত সূচির অজুহাত দিচ্ছেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ২৫, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা বলের ক্রিকেটে খুব একটা ভালো সময় যাচ্ছে না ইংল্যান্ডের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ হারার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারের সিরিজে ড্র করেছে জস বাটলারের দল। এমন পারফরম্যান্সে চিন্তিত সীমিত ওভারের অধিনায়ক। ব্যস্ত সূচির কারণে দলের অগ্রগতি হচ্ছে না বলছেন ডানহাতি উইকেটকিপার-ব্যাটার।

ভারত ও সাউথ আফ্রিকা সিরিজ মিলিয়ে জুলাই ও আগস্টে ২৫ দিনের মধ্যে সাদা বলের ক্রিকেটে মোট ১২ ম্যাচ খেলার কথা ইংল্যান্ডের। যার ৯ ম্যাচ খেলেও ফেলেছে তারা। ঘরের মাঠে এই ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিততে পেয়েছে বাটলারের দল, পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ।

বাটলার বলছেন, টানা এতোগুলো ম্যাচ খেলায় প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না। তাতে মাঠে তার দল পিছিয়ে পড়ছে। সাউথ আফ্রিকার বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের পর একথা বলেন ইংলিশ অধিনায়ক।

‘এভাবে খেলা চালিয়ে যাওয়া কঠিন। মাঠে সেরাটা দিতে হলে অনুশীলনের জন্য কিছুদিন খুবই জরুরি। অনুশীলনে ম্যাচের প্রেশার থাকে না, সবার সাথে সাবলীলভাবে আলোচনার সুযোগ পাওয়া যায়। এতে দলের সবার অবস্থা সহজেই বোঝা যায়। খেলোয়াড়রা সবসময় খেলার জন্য তৈরি থাকে না। তাদের প্রস্তুতির জন্য সময় দরকার হয়।’

‘মাঠে সর্বোচ্চটা দিতে প্রস্তুতির কোনো বিকল্প নেই। ভবিষ্যতে অবশ্যই এটা খেয়াল রাখা উচিত। নতুন অধিনায়ক হিসেবে আমারও সময় লাগছে সতীর্থ ও কোচদের সাথে মানিয়ে নিতে। খুব বেশি সময় না পাওয়াটা সত্যি বলতে খুব হতাশাজনক। যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তাই এই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে সেরাটা দেয়ার চেষ্টা করতে হবে। এটা দারুণ এক চ্যালেঞ্জ।’

ভারতের বিপক্ষে টেস্ট শেষ করে দুদিনের মাথায় টি-টুয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল ইংল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই রোহিত শর্মাদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছে। যে সিরিজ শেষ হতে হতেই প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নেমে পড়তে হয়েছে ইংলিশদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডইসিবিবাটলারভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT