চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ দেবেন বাবর, অভিজ্ঞতায় আস্থা বাটলারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান-ইংল্যান্ড দুটি দেশের সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ডাবল করার মিশন। মেলবোর্নে সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুদলের অধিনায়ক জানিয়েছেন শক্তি-সামর্থ্যের কথা। শিরোপা জিততে শতভাগ দেবার প্রত্যয় জানিয়েছেন বাবর আজম। জশ বাটলার ব্যবহার করবেন পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা।

১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। তিন দশক পর আবারও সেই স্মৃতি হাতছানি দিচ্ছে বাবরের দলকে। অধিনায়কও চাচ্ছেন ৯২ ফিরিয়ে আনতে, দেবেন শতভাগ উজাড় করে।

ফাইনালের আগে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘মিল (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) তো আছে। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ফাইনাল ম্যাচ জিততে নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

বিশ্বকাপের আগে পাকিস্তানে ৭টি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছিল ইংল্যান্ড। ইনজুরির কারণে বাটলার খেলতে পারেননি একটি ম্যাচও। সিরিজটি মঈন আলীর দলের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল বাবর-রিজওয়ান। সেই সফরের অভিজ্ঞতা ফাইনালেও কাজে লাগাতে চান বাটলার।

শিরোপা উঁচিয়ে ধরার ম্যাচের আগে ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি অনেক খেলেছি। আমাদের মধ্যে দারুণ কিছু ম্যাচ হয়েছে। দারুণ উদ্দীপনায় খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’

টি-টুয়েন্টিতে ২৮ বার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড। এরমধ্যে ১৮টিতে জিতেছে ইংলিশরা। নয়টিতে জয় পাকিস্তানের। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ড যে ১৮ ম্যাচে জিতেছে, এর সাতটি ঘরের মাঠে, চারটি পাকিস্তানের মাঠে ও বাকি সাতটি নিরপেক্ষ ভেন্যুতে।

Reneta

বিশ্বকাপের মঞ্চে দুবারের দেখায় ইংল্যান্ডের বিপক্ষে আগে একবারও জিততে পারেনি পাকিস্তান। মেলবোর্নের ফাইনালে দুটি দলের সামনেই পরিসংখ্যান নিজেদের পক্ষে বাড়িয়ে নেবার সুযোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালবাটলারবাবরমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT