চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শিরোপা ধরে রাখার মিশনে ওয়ানডে বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ইংল্যান্ড। সেমির দৌড় থেকে ছিটকে যাওয়া ইংলিশরা এখন পর্যন্ত আট ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাই এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য।

দলের বাজে পারফরম্যান্সের দায় অধিনায়কের কাঁধে পড়া ক্রিকেটে স্বাভাবিক বিষয়। জস বাটলারও এর ব্যতিক্রম নন। ব্যাট হাতেও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার মাত্র ১৩.৮৭ গড়ে পেয়েছেন ১১১ রান।

বিশ্বকাপে খারাপ করার প্রেক্ষিতে ইংল্যান্ড দলে আসতে পারে বড় রকমের রদবদল। বাটলারের অধিনায়ক থাকা নিয়েও রয়েছে সংশয়। যদিও আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে থ্রি লায়নদের নেতৃত্ব নিতে চান ৩৩ বর্ষী ক্রিকেটার। বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই তিনি ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে কথা বলবেন।

বাটলার বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজ সফরে নেতৃত্ব দিতে চাই। আমি জানি রব কি আজ (গতকাল) ভারতে এসেছেন। আমরা কোচ, তার ও সবার সঙ্গে কিছু ইতিবাচক কথা বলতে পারি। সফরের জন্য তৈরি করতে পারি একটা পরিকল্পনা।’

বাটলার স্বীকার করেন, বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে তিনি খুব হতাশ হয়েছেন। ইংল্যান্ডকে একটি ডুবন্ত জাহাজ হিসেবে উল্লেখ করে তিনি নতুনভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিতে চান। আপাতত তার ভাবনাজুড়ে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাবনা।

‘অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটি আসর, যা আমরা খুব পছন্দ করি। সেখানে আমাদের অবস্থান নিশ্চিতে মনোনিবেশ করেছি। সেখানে খেলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

Reneta

রব কি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি বাটলার এবং কোচ ম্যাথু মটের সঙ্গে দেখা করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টুয়েন্টির জন্য দল নির্বাচন নিয়ে তাদের আলোচনা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT