টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের কাটা পড়ে সুরমা পরিবহনের সুপারভাইজার রনি নিহত হয়েছেন। রনি জেলার বাসাইলের টেঙ্গুরিয়াপাড়ার ধর্মনিরাম চন্দ্র ঘোষের ছেলে।
রোববার ২৩ জুন সন্ধ্যার দিকে উপজেলার মীরহামজানি এলাকায় চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।
সুরমা পরিবহনের চালক জনি জানান, দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর মীরহামজানি এলাকায় গাড়িটি বিকল হয়ে যায়। এসময় যাত্রীদের অন্য গাড়িতে গন্তব্যের দিকে পাঠিয়ে গাড়িতে বসে ছিলাম। রনি রেল লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।








