চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ১৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের মধ্যপ্রদেশের গুনায় একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন ধরে ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৮ জন। 

এনডিটিভি জানিয়েছে, বিজেপি নেতা ধর্মেন্দ্র সিকারওয়ারের মালিকানাধীন বাসটির ফিটনেস এবং বীমার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ২০২১ সাল থেকে বাসটির ট্যাক্স দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি প্রায় ৩০ জন যাত্রীসহ গুনা থেকে আরোনের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়।

গুনা পুলিশের কর্মকর্তা বিজয় কুমার খত্রী বলেন, এটি দ্রুত গতিতে ট্রাকের সাথে ধাক্কা খায়। আমরা ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ১৪ জন আহত যাত্রীকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করে বলেছেন, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। আমরা চেষ্টা করব যাতে এমন ঘটনা আর না ঘটে। আমরা বাসের পারমিট এবং কীভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছি।

মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লক্ষ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনট্রাকবাসবাস-ট্রাক সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে: জ্বালানি মন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মার্চ ২৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT