চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে তদন্তকারী দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ২৯, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘাটের পরিস্থিতি ঘুরে দেখেন এবং প্রাথমিকভাবে ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটিও পরিদর্শন করে। এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. মুহিদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘটনাস্থল পরিদর্শনতদন্তকারী দলদৌলতদিয়া ঘাটবাসডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মোহামেডান ক্লাবের দায়িত্বে নতুন পরিচালনা পর্ষদ

মোহামেডান ক্লাবের দায়িত্বে নতুন পরিচালনা পর্ষদ

এপ্রিল ১, ২০২৬
বরগুনার পাথরঘাটায় সরকারি বরফকল বন্ধ থাকায় বিপাকে জেলেরা

বরগুনার পাথরঘাটায় সরকারি বরফকল বন্ধ থাকায় বিপাকে জেলেরা

এপ্রিল ১, ২০২৬

জনগণের টাকা জনগণের জন্যই ব্যয়ের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

এপ্রিল ১, ২০২৬
নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

‘রাফী নামই ব্র্যান্ড’— এবার বিদেশের বাজারে ‘প্রেশার কুকার’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT