চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় দুর্ঘটনায় নিহত বাংলাদেশীদের দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসী বাংলাদেশীর মধ্যে ৫ জনের মরদেহ বাংলাদেশে এসেছে এবং পারিবারিক তত্ত্বাবধানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু সাউথ আফ্রিকার জন্মগত নাগরিক হওয়ায় তাকে সেখানেই দাফন করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার সময় বাফেলো এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৬ জন নিহত হয় ও অপর একজন আহত হয়। নিহত ৬ জনের বাড়িই ফেনী জেলায়।

শুক্রবার ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শরীয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩৮), জেলার দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আব্দুল মান্নান মিলনের ছেলে দ্বীন মোহাম্মদ রাজু (৩৪), একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেওয়াজপুর গ্রামের সিরাজ উল্লাহর ছেলে মেস্তফা কামাল পুপেল (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে আবুল হোসেন (৩৫) এর মরদেহ দাফন করা হয়েছে।

উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে আনিসুল হক মিলনের (৩৮) মরদেহ শনিবার সকালে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়।

এ ছাড়া সোনাগাজীর নিহত আবুল হোসেনের ছেলে নাদিম হোসেন জন্মগতভাবে আফ্রিকার নাগরিক হওয়ায় তার মরদেহ সে দেশে দাফন করা হয়েছে।

একই দুর্ঘটনায় আহত নাহিদ আহমদের (৩৫) বাড়ি গোপালগঞ্জ জেলায়। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কেপটাউনদক্ষিণ আফ্রিকাফেনীবাংলাদেশী নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT