ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ইউনিয়ন বার্লিন কোচ

ফুটবল ম্যাচে দুই দলের কোচের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় দুই দলের কোচের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, দর্শকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান বুন্দেসলিগায় ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লেরয় সানেকে ম্যাচ চলাকালীন সময়ে ধাক্কা মারেন ইউনিয়ন বার্লিন কোচ নেনাদ বেজেলিকা। রেফারির লাল কার্ড দেখেন সঙ্গে সঙ্গেই, ম্যাচ শেষে নেয়া হয় আরও কঠিন শাস্তির সিদ্ধান্ত। তিন ম্যাচ তাকে নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।

ঘটনাটি মূলত বুধবারের। বায়ার্নের মাঠে ইউনিয়ন বার্লিনের ১-০তে হারের ম্যাচে ৭৪ মিনিটের ঘটনা। টাচলাইনে নেনাদের হাত থেকে বল নিতে যান সানে। সেসময় ২৮ বর্ষী জার্মান ফুটবলারের মুখে দুবার হাত দিয়ে আঘাত করেন সফরকারী দলের কোচ। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনই।

দু’দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা এসে দু’জনকে শান্ত করলে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখেন কোচ। সানেকে দেখানো হয় হলুদ কার্ড।

ঘটনায় দুঃখপ্রকাশ করেও পার পাননি নেনাদ বেজেলিকা। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে দিয়ে ৫২ বর্ষী কোচকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ২৫ হাজার ইউরো জরিমানা করার কথা জানায়।

বিষয়:বায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…