চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটকে মুগ্ধ দর্শক থেকে সমালোচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

দেড় ঘণ্টায় তিন জুটির তিনটি অদ্ভুত প্রেমের গল্প, যেখানে চরিত্রগুলো পরস্পরের শাশ্বত ভালোবাসা পেতে চায়। নাটকের গল্পে প্রতিটি চরিত্রই নজর কেড়েছে। বিশেষভাবে স্পর্শ করেছে এর সংলাপগুলো। ভালোবাসা দিবসে প্রচারিত ‘বুক পকেটের গল্প’ নাটকটি দেখে এমনটাই বলছেন দর্শক।

কেউ কেউ আবার মন্তব্য করে বলছেন, একেবারে মাস্টারপিস! অনেকের কথা এমন, এতো ভালো নাটক গত কয়েক বছরে কি খুব বেশি হয়েছে?

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন মীর রাব্বী, প্রিয়ন্তি উর্বী, শ্বাশত দত্ত, মারিয়া শান্ত, হুরাইরা তানভীর, খান আইশা। পরিচালক জাহিদ প্রীতম জানালেন, আগে মিস্ট্রিরিয়াস কাজ করেতেন। এই প্রথম রোমান্টিক গল্প বানালেন।

মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে ১৬ ফেব্রুয়ারি উন্মুক্ত হয়েছে ‘বুক পকেটের গল্প’। প্রকাশের পর থেকে প্রশংসায় জোয়ারে ভাসছে নাটকটি। কেউ কেউ লিখছেন, শুধু ভ্যালেন্টাইন নয়, চলতি বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে এটি!

চ্যানেল আই অনলাইনকে পরিচালক বলেন, সাধারণ দর্শকদের পাশাপাশি ক্রিটিকসদের থেকেও পটিজিভ রেসপন্স পাচ্ছি। তারা একাধিকবার খুঁটিনাটি দিক, সংলাপ নিয়ে লেখালিখি করছে। এর পাশাপাশি আমাদের নাটক ইন্ডাস্ট্রির যারা সেলিব্রেটি ডিরেক্টর আছেন তারাও ফোন করে বাহবা দিচ্ছেন।

জাহিদ প্রীতম বলেন, শুরুতে এমনভাবে গল্প সাজাচ্ছিলাম যেন একাধিক গল্পকে কানেক্ট করবে। এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম অ্যানথোলজি নয়, এটাকে হাইপার লিঙ্ক বলে। গল্প ঠিকঠাক হওয়ার পর আর্টিস্ট সিলেকশন করতে পারছিলাম না। কারণ, গল্প ডিম্যান্ড অনুযায়ী আমার টার্গেট ছিল কিছুটা অপরিচিত ফেইসের আর্টিস্ট। এরমধ্যে একদিন মীর রাব্বী ভাইকে গল্পটা শোনাই। তিনি পছন্দ করে বলেছিলেন সমস্যা নাই। কিন্তু প্রযোজক রাজী হবে কিনা দেখেন। প্রযোজক কামরুজ্জামান ভাইকে বিষয়টি জানালে, তিনি আমার উপর ভরসা রেখেছেন। ভিউ হবে কিনা, ব্র্যান্ডিং পাবো কিনা এসব ভাবা বাদ দিয়ে গল্পে ফোকাস করেছি। রিলিজের পর থেকে আমরা প্রত্যেকেই যে পরিমাণ রেসপন্স পাচ্ছি সেটা আসলে বলে বোঝানো যাবে না।

Reneta

প্রকাশের তিনদিনে নাটকটির এক মিলিয়ন ভিউস হয়েছে। পরিচালক মনে করেন, বেশি ভালো কাজে ভিউটা ম্যাটার করে না, এগুলো বেঁচে থাকে। যেমনটা হুমায়ূন আহমেদের নাটকগুলো। বললেন, দৈনিক মিলিয়ন ভিউসের প্রতিযোগিতায় যেতে চাই না। ভিউস হোক, তবে ধীরে ধীরে হোক। আমি মনে করি, এই কাজটি এই সময়ের দর্শকদের মাঝে কতোটা ইফেক্ট ফেলছে সেটাই মুখ্য। বিভিন্ন জন এই গল্প থেকে বার্তা পাচ্ছে এগুলো অনেক প্রাপ্তি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেএস এন্টারটেইনমেন্টখান আইশাজাহিদ প্রীতমপ্রযোজক মোহাম্মদ কামরুজ্জামানপ্রিয়ন্তি উর্বীবুক পকেটের গল্পভ্যালেন্টাইন নাটকমারিয়া শান্তমীর রাব্বীলিড বিনোদনশ্বাশত দত্তহুরাইরা তানভীর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবাসী কর্মীদের জন্য কঠোর নীতিমালা করছে মালয়েশিয়া

মার্চ ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরান নাকচ করায় বাড়ছে তেলের দাম

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে: জ্বালানি মন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মার্চ ২৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT