চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট এনে দিতে ইতালির নতুন কোচ গাত্তুসো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ন ১৬, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত, বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর কোচ লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করে ইতালি। টানা তৃতীয় আসরে যাতে বিশ্বমঞ্চে দর্শক হয়ে না থাকতে হয়, সেই চেষ্টার অংশ হিসেবে স্পালেত্তিকে সরিয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী জেন্নারো গাত্তুসোকে কোচের দায়িত্ব দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন- এফআইজিসি।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন জানান, তার এক সময়ের সতীর্থ গাত্তুসো দাঁড়াবেন চারবারের বিশ্বকাপ জয়ীদের ডাগআউটে।

অনূর্ধ্ব-২১ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে কথা বলতে গিয়ে বুফন বলেছেন, ‘আমরা এ বিষয়ে সবকিছু চূড়ান্ত করেছি। এখন সবকিছু শেষ হওয়ার অপেক্ষায় আছি। পুরো প্রক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট ও পুরো ফেডারেশন দারুণ ব্যস্ত সময় কাটিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় দিনের শেষে আমরা সেরা পছন্দই বেছে নিতে পেরেছি।’

২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ে ইতালি খেলছে ‘আই’ গ্রুপে। পাঁচ দলের গ্রুপ থেকে শুধু শীর্ষে থাকা দলই বিশ্বকাপে সরাসরি জায়গা করতে পারবে। দ্বিতীয় স্থানে থাকা দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত ‘আই’ গ্রুপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইসরায়েল। ইতালির অবস্থান তিনে, ২ ম্যাচে ৩ পয়েন্ট।

৪৭ বর্ষী গাত্তুসো ২০০০ থেকে ২০১০ পর্যন্ত ইতালির জাতীয় দলে খেলেছেন। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন। সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন, পরে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপের অলস্টার একাদশেও।

এখন পর্যন্ত কোচ হিসেবে মোট ৩৭৬টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে গাত্তুসোর জয়ের হার ৪২.৮২ শতাংশ। জিতেছেন ১৬১টিতে, ড্র ১০৮, আর হার ১০৭।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিগাত্তুসোবুফনলিড স্পোর্টসস্পালেত্তিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT