ফুটবল

ভুটান সফরের জন্য আংশিক দল দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ভুটানে গড়াতে চলা ম্যাচ দুটি সামনে ১৪ সদস্য়ের আংশিক দল নিয়ে ২৬ আগস্ট ঢাকায় অনুশীলন করবেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

স্কোয়াডের বাকিরা যুক্ত হবেন বসুন্ধরা কিংস এবং নেপালে সাফ খেলতে যাওয়া অনূর্ধ্ব-২০ দল থেকে। তাদের নাম এখনই প্রকাশ করেননি কোচ। ভুটান যাওয়ার আগে দলে যোগ দেবেন তারা।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ও বাফুফে চেয়েছিল ম্যাচ দুটো বাংলাদেশে হোক। দেশের চলমান পরিস্থিতিতে ভুটান আগ্রহ না দেখালে শেষপর্যন্ত তাদের মাঠেই খেলতে যাচ্ছে লাল-সবুজের দল।

আগামী মার্চে হতে চলা এশিয়ান কাপের বাছাইয়ে এপর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো ৪ নম্বর পটে থাকলে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চেয়েছিল ভুটানের সঙ্গে ম্যাচ দুটি খেলে র‍্যাঙ্কিং বাড়াতে।

কিন্তু ভুটানের মাটিতে ভুটানকে হারানো বেশ কঠিনই হতে পারে বাংলাদেশের জন্য। ভুটানের র‍্যাঙ্কিং বাংলাদেশের উপরে। ভুটান ১৮২, বাংলাদেশ ১৮৪।

 ১৪ সদস্যের আংশিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন  ও পাপ্পু হোসেন।
রক্ষণ: মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন।
মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, দিদারুল আলম, কাজেম শাহ কিরমানি ও জায়েদ আহমেদ।
আক্রমণ: শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ।

বিষয়:জামাল ভুঁইয়াবাফুফেবাংলাদেশ দলবাংলাদেশ-ভুটানলিড স্পোর্টসহাভিয়ের ক্যাবরেরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…