চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কোন পথরেখা নেই: সিপিডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ০৩, জুন ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

নতুন বাজেট প্রস্তাবে প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়ন ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কোন পথরেখা নেই বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ (৩ জুন) মঙ্গলবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট প্রস্তাবে কর্মসংস্থান ও বৈষম্য হ্রাসের সুনির্দিষ্ট কর্মসংস্থান ও পদক্ষেপ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছে সিপিডি।

২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জমি ও ফ্ল্যাট কেনায় কালোটাকা বৈধ করার সুযোগ অব্যাহত রাখার উদ্যোগকে ‘নৈতিকতা বিরোধী’ ও ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এই ধরনের ব্যবস্থা সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে এবং ‘বৈষম্যহীন সমাজ গঠনের’ অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও চলমান অর্থনৈতিক সংকট যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। রাজস্বনীতি, কর কাঠামো ও উন্নয়ন ব্যয়ের বিভিন্ন দিক বাজেটের ঘোষিত ‘সমতামুখী ও টেকসই উন্নয়ন কাঠামো’-র সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

সংস্থাটির ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের মাধ্যমে রাজস্বনীতির ব্যবহার করে আয়বৈষম্য কমানোর উদ্যোগ থাকলে সেটি হতো সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বাজেট। অথচ এবারের বাজেটে এমন কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেখা যায় না, যা ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে।

সংবাদ সম্মেলনে সিপিডি দাবি করে, কালোটাকা বৈধ করার বিতর্কিত প্রস্তাবটি বাজেট থেকে প্রত্যাহার করা উচিত। এই প্রস্তাব বৈষম্য সৃষ্টি করে এবং রাজস্বনীতিকে দুর্বল করে তোলে। সংগঠনটি মনে করে, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সম্মান জানাতে হলে এমন নীতি বাতিল করাই হবে সময়োচিত সিদ্ধান্ত।

Reneta

তবে বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগেরও প্রশংসা করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০২৫-২৬বাজেটসিপিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT