চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীরের জন্মদিনে বুবলীর ‘মূল্যবান মুহূর্ত’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ২২, মার্চ ২০২৩
বিনোদন
A A

মঙ্গলবার ছিলো ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের ৪র্থ জন্মদিন। এই বিশেষ দিনটি পরিবারের সবার সাথে উদযাপন করেছেন বীর। আর সেই মুহূর্তের বেশকিছু ছবি বুবলীর বদৌলতে নেট দুনিয়ায় ভাইরাল!

ছেলেকে নিয়ে আলাদা থাকলেও এদিন সন্ধ্যার পর বীরকে নিয়ে বুবলী উপস্থিত হন শাকিব খানের গুলশানের বাসায়। ঘরোয়াভাবে আয়োজন করা হয় বীরের জন্মদিনের অনুষ্ঠান। যেখানে শাকিব খান ছাড়াও তার বাবা, মা সহ পরিবারের নিকটজনদের দেখা গেছে।

সেই মুহূর্তের বেশ কয়েকটি ছবি বুধবার (২২ মার্চ) দুপুরে বুবলী শেয়ার করেন তার ফেসবুকে। যা মুহূর্তে ছড়িয়ে যায়। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত!’

এরআগে ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনভূতির কথা শেয়ার করে বুবলী লিখেন,‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেনো স্বর্গে আছি! তোমাকে বুকে নেবার পর কী যে শান্তি লাগছিলো! স্বর্গের সুখ বুঝি এমনি হয়…!’

বীরকে নিজের অক্সিজেন বলেও এসময় মন্তব্য করেন ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা। লিখেন,‘তুমি আমার অক্সিজেন লক্ষ্মীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।’

Jui  Banner Campaign
ট্যাগ: গুলশানছেলেতারকাদম্পতিফেসবুকবাবাবীরবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT