জনপদ

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:জাতিয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬নোয়াখালীর হাতিয়া উপজেলাবিটিভির সাংবাদিককে কুপিয়ে জখমরামদার কোপ
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…