ফেনী সদর উপজেলার ৫নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী বকু ও স্বপনের নেতৃত্বে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেনী সদর উপজেলার ৫নং ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জামায়াত কর্মী রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








