চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁওয়ে বিসিক ঈদ মেলা শুরু 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৫
অর্থনীতি
A A

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে তিন দিনের বিসিক ঈদ মেলা ২০২৫ শুরু হয়েছে।

রোববার (২৩ মার্চ) ঢাকায় তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলা উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

মেলায় ৩০টি স্টলে রয়েছে বিসিক উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের সমাহার।

বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলাটি আগামী ২৫ মার্চ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।

একইসাথে ‘বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার হয়েছে।  শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সেমিনার উদ্বোধন করেন। সে সময় উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

মুক্ত আলোচনায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

Reneta

বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মধু উদ্যোক্তা শেখ নুরুল হুদা মধু শিল্পের প্রসার ও এর দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘মধু বোর্ড’ গঠনের দাবি করেন। তিনি বলেন, ‘দেশের মধু উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা অনেক, সঠিক নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে পারে’।

চামড়া শিল্পের উদ্যোক্তা তাহমিনা শাম্মী চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য বিশ্ব মানের মার্কেটিং কৌশল গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে পারে, যদি সঠিক বিপণন ও নেটওয়ার্কিং নিশ্চিত করা হয়’।

বিসিকের মহাব্যবস্থাপক ড. ফরহাদ আহম্মেদ উদ্যোক্তাদের বিসিকের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানান। তিনি বলেন, বিসিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সহায়তা দিচ্ছে, কিন্তু অনেক উদ্যোক্তা তা জানেন না। তাই উদ্যোক্তাদের বিসিকের ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বিসিক ভবনের নিচতলায় একটি স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসমূহ নিয়মিত প্রদর্শন ও বিক্রি করা হবে। তিনি আরও বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি, উদ্যোক্তা তৈরির কর্মসূচি, এপিআই শিল্প পার্ক, নতুন শিল্প নগরী গঠন ও সম্প্রসারণের পরিকল্পনা, লবণ শিল্প, মধু প্রক্রিয়াকরণ, চামড়া শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো। তিনি আরো বলেন, বিসিক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা দিতে অঙ্গীকারবদ্ধ। একই সাথে তিনি বিসিকের সীমাবদ্ধতা ও সমস্যা সমাধানের জোর তাগিদ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ মেলাবিসিকবিসিক ঈদ মেলা-২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT