২০১৮-২০১৯ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হয় বসুন্ধরা কিংসের। এরপর থেকেই অপ্রতিরোধ্য দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১১টি শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। এর নেপথ্যে রয়েছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের ভূমিকা। কিংসের সাথে ব্রুজনের প্রায় ছয় বছরের যাত্রার পরিসমাপ্তি হয়েছে। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ব্রুজন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতি টানার কথা জানিয়েছেন।
প্রিমিয়ার লিগে অভিষেক কিংসের অভিষেক থেকেই ক্লাবটির হেড কোচের দায়িত্বে ছিলেন ব্রুজন। তার অধীনে টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে কিংস। যা বাংলাদেশের ফুটবলের বিশেষ রেকর্ড। পাঁচ লিগের পাশাপাশি তিনটি করে ফেডারেশন ও স্বাধীনতা কাপের শিরোপাও জিতিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জেতার কৃতিত্বও গড়েন।
ঘরোয়া পর্যায়ে সাফল্য পেলেও এএফসি কাপে কিংসকে ভালো ফলাফল এনে দিতে পারেননি অস্কার। এ নিয়ে সমালোচনা থাকলেও কিংস কর্তৃপক্ষ এতদিন অস্কারের পক্ষেই ছিলেন। তবে এবার আর দুই পক্ষের চুক্তি নবায়ন হয়নি।
বিদায়ী পোস্টে স্প্যানিশ কোচ কিংসকে তার হৃদয়ে চিরতরে স্থান দিয়েছেন। দীর্ঘদিনের এই পথচলায় তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও ক্লাব কর্তৃপক্ষের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন।
অস্কার সামাজিক মাধ্যমে বিদায়ের পোস্টে কিংসকে তার হৃদয়ে চিরতরে স্থান দিয়েছেন। দীর্ঘদিনের পথচলায় খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রুজন।








