চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:০৯ অপরাহ্ন ২৬, জুন ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামু উপজেলায় বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ২৬ জুন সকাল ১০টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম শওকত ওসমান (২৩)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা এবং মৃত হামিদ হোছনের ছেলে। পেশায় তিনি টাইলস মিস্ত্রী ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, পারিবারিক বিরোধের জেরে শওকত তার মা-কে নিয়ে আলাদাভাবে বসবাস করতেন এবং শহরে টাইলসের কাজ করতেন। অপরদিকে, তার দুই ভাই সম্প্রতি গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। নতুন বাড়ির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে শওকত আদর্শগ্রামের একটি দোকানে চা পান করতে গেলে অভিযুক্ত দুই ভাই সাইফুল ও কাউসার তার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা শওকতকে টেনে রেললাইনের পাশে নিয়ে গিয়ে ছুরি ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছুরিকাঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT