চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সঙ্কটে সম্প্রচার গণমাধ্যম : বিজেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোষ্ঠী ভিন্নমত দমনের অপচেষ্টা করছে যা সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

শনিবার (২৪ আগস্ট)  বিজেসির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বিগত শাসনামলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণ, মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছে। আবার সাম্প্রতিক কয়েকটি ঘটনা পুরনো উদ্বেগকে নতুন করে হাজির করেছে।

এতে আরও বলা হয়েছে, অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক হতাহত হয়েছেন। অথচ বিজয়ের পর থেকে সর্বশেষ ১৯ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি টেলিভিশন ভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন, মিডিয়া হাউস দখলের জেরে চাকরি হারাতে হয়েছে অনেককে।

তাছাড়াও নানারকম মনগড়া তালিকা করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ রকম পরিস্থিতি সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করছে।

বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে সাংবাদিকের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেসি।

Reneta

সাংবাদিকদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে তারা যাতে আইনি সহযোগিতা পেতে পারে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

Jui  Banner Campaign
ট্যাগ: গণমাধ্যমের স্বাধীনতা ঝুঁকিতেছাত্র-জনতার গণঅভ্যুত্থানব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত ৭

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
হাতিরঝিলে নিখোঁজের পর নির্মাণাধীন ভবনে শিশুর মরদেহ পাওয়ার ঘটনায় থানা ঘেরাও করা হয়।

নির্মাণাধীন ভবনে শিশুর মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT