সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক।
বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্রিটিশ হাইকমিশনার।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সারাহ কুক।
উল্লেখ্য, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট বাসায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৮০ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে। তিনি দুই মামলায় ১৭ বছর দণ্ডিত ছিলেন।








