চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগে নতুন চাপে জনসন সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ন ০৬, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের প্রভাবশালী দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন।  বিবিসির খবরে বলা হচ্ছে, এতে প্রধানমন্ত্রী জনসন বড় ধরনের চাপের মুখে পড়েছেন। 

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে অল্প কিছু সময়ের ব্যবধানে পদত্যাগের কথা ঘোষণা করেন।

তাদের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনজারভেটিভ সরকারের সংকট আরও গভীর হলো।

বিবিসি বলছে, বরিস জনসন এর আগে এত বড় বিপদের মুখে কখনও পড়েননি। এখন এ সংকট কাটিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে সরকারে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী জনসন দুঃখপ্রকাশ করার পর তার দুই মন্ত্রী তাদের পদ থেকে ইস্তফা দিলেন।

পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে কনজারভেটিভ পার্টি থেকে তার এমপি পদ বাতিল করা হয়।

Reneta

প্রধানমন্ত্রী জনসন স্বীকার করেন, এমন একজন ব্যক্তি যে সরকারি চাকরির জন্য যোগ্য নন, তা বুঝতে না পেরে তিনি ভুল করেছেন।

এর আগেও বরিস জনসনের বিরুদ্ধে কোভিড মহামারির বিধি-নিষেধ ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে। এজন্য পুলিশ তাকে জরিমানাও করেছে।

দুই ব্রিটিশ মন্ত্রী প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা পদত্যাগ পত্রে সরকার পরিচালনার মান বজায় রাখতে জনসনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঋষি সুনাক বলেছেন, ‘জনগণ আশা করে যে, যথাযথভাবে, দক্ষতা ও গুরুত্বের সঙ্গে সরকার পরিচালনা করা হবে।’

নভেল করোনাভাইরাস মহামারির সময় জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নানা ধরনের অর্থ সহযোগিতার কথা ঘোষণা করে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অর্থমন্ত্রী সুনাক জনপ্রিয় ও আলোচনায় উঠে আসেন।

আর, সাজিদ জাভিদ বলেছেন—একের পর এক কেলেঙ্কারির পর তিনি মনে করেন না যে, ‘এ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখতে পারবেন।’

সাজিদ জাভিদ বলেন, অনেক এমপি ও জনগণ জাতীয় স্বার্থ বজায় রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী জনসনের ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক সাজিদ জাভিদ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদত্যাগের পর বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার বলেছেন, ‘এটি এখন পরিষ্কার যে, সরকার ভেঙে পড়ছে।’

মাত্র গত মাসেই প্রধানমন্ত্রী বরিস জনসন তার দলের এমপিদের আস্থা ভোটে জয়ী হন। যদিও দলের বিশালসংখ্যক এমপি তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এ কারণে ব্রিটিশ আইন অনুসারে, আগামী এক বছর প্রধানমন্ত্রী জনসনের বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যাবে না। তবে, কয়েক জন এমপি তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এ আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী বরিস জনসনবরিস জনসনব্রিটিশ সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT