চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিংহাসনের উত্তরাধিকার থেকে অ্যান্ড্রুকে সরাতে আইন প্রণয়নে ব্রিটিশ সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগের জেরে সদ্য প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে রাজকীয় উত্তরাধিকার তালিকা থেকে বাদ দিতে আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে ব্রিটিশ সরকার। এমন আইন পাস হলে তিনি কখনও যুক্তরাজ্যের রাজা হতে পারবেন না।

আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী লুক পোলার্ড জানিয়েছেন, চলমান পুলিশ তদন্তের ফল যাই হোক না কেন, অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরিয়ে দেওয়াই হবে সঠিক পদক্ষেপ। সরকার এই বিষয়ে বাকিংহাম প্যালেসের সঙ্গে আলোচনা করছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। উইন্ডসরে অবস্থিত তার বাসভবন রয়্যাল লজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে পার্লামেন্টে আইন পাস করতে হবে এবং রাজকীয় সম্মতি পেতে হবে। পাশাপাশি যেখানে রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এমন ১৪টি কমনওয়েলথ দেশের সমর্থনও প্রয়োজন হবে। অতীতে ২০১৩ সালে উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা হয়েছিল এবং ১৯৩৬ সালে অষ্টম এডওয়ার্ড সিংহাসন ত্যাগের পর তাকে ও তার উত্তরসূরিদের উত্তরাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বর্তমানে রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী হিসেবে রয়েছেন, যদিও গত অক্টোবরে জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে চাপের মুখে তার ‘প্রিন্স’ উপাধিসহ বিভিন্ন রাজকীয় মর্যাদা কেড়ে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে জনপদে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে; তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ড্রু মাউন্টব্যাটেনব্রিটিশ সরকারযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি,  ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও আপত্তি নেই: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিংহাসনের উত্তরাধিকার থেকে অ্যান্ড্রুকে সরাতে আইন প্রণয়নে ব্রিটিশ সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT