চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধে ভাঙ্গন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। ধস দেখা দিয়েছে কাজিপুরের মেঘাই এলাকার নদীর ডানতীর রক্ষা বাঁধে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গনরোধে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দলও।

সোমবার (১৬ আগস্ট) এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে তারা জানায়, নদীতে ক্যানেল সৃষ্টি হওয়ার পাশাপাশি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই এই ভাঙ্গন দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ইতোমধ্যেই ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর সাথে ভাঙ্গনরোধে জরুরি কাজে অংশ নিয়েছে সেনাবাহিনীর একটি দল। সুতরাং, আতংকিত হওয়ার কিছু নেই।

এলাকাবাসী বলছে, ভাঙ্গনে বিলীন হয়েছে কাজিপুরের মেঘাই এলাকার নদীর ডানতীর রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা। শনিবার রাত থেকে হঠাৎ করেই নদীর ডানতীর রক্ষা বাঁধে এই ধ্বস দেখা দেয়।

২০১৫ সালে যমুনা নদীর ভাঙ্গন রক্ষায় এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডানতীর রক্ষা বাঁধ নির্মান প্রকল্প। বর্তমানে নদীর পূর্বপাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ে তীররক্ষা বাঁধে।

Reneta

শনিবার পানির প্রবল স্রোত ও ঢেউ এ ধ্বস দেখা দেয় বাধঁ এলাকায়। রোববার ভোর পর্যন্ত বাঁধের অন্তত ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধ্বসে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙ্গন রোধ করে। এ কাজে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। নদীতে ক্যানেল সৃষ্টি হওয়ার পাশাপাশি নদীতে অবৈধভাবে বালি উত্তলন করার কারণে এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

জরুরিভাবে ভাঙ্গন রোধ করার পাশাপাশি এই এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ না হলে হুমকির মুখে পড়বে বাঁধের পশ্চিম পাড়ের কয়েকশত পরিবার ও স্কুল, মাদ্রসা, থানা, খাদ্যগুদামসহ বিভিন্ন স্থাপনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যমুনাযমুনা নদীযমুনায় ভাঙ্গনসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ২৮, ২০২৬

ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মার্চ ২৮, ২০২৬

কেমন হলো শাকিবের ‘রকস্টার’ লুক?

মার্চ ২৮, ২০২৬

প্রযোজকের ড্রাইভার থেকে প্রথম সারির অভিনেতা!

মার্চ ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT