দক্ষিণ-পূর্ব ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের জেরে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।
এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে এএফপি। বুধবার রাতে আবারও ভারী বৃষ্টি শুরু হলে বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। টানা বৃষ্টিতে নদীর পাড় ধসে পড়ে। সিভিল ডিফেন্স স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।
সোমবার রাতের ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১২ জনের বেশি মানুষ মাটিচাপা পড়েন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিনাস গেরাইস অঙ্গরাজ্যের জুইজ ডি ফোরা ও উবা শহর। বন্যা ও ভূমিধসের কারণে পাঁচ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান জর্নাল ন্যাসিওনালের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত তিন বছরে রাজ্য সরকার দুর্যোগ প্রতিরোধে ব্যয় ৯৫ শতাংশ কমিয়েছে। তবে মিনাস গেরাইস অঙ্গরাজ্যের গভর্নর রোমেউ জেমা দুর্যোগ মোকাবেলায় সরকারের বিনিয়োগ কমানোর অভিযোগ অস্বীকার করেছেন।







