চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে যাচ্ছে বিপিএলের নিলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের আসন্ন আসরটি সামনে রেখে ১৭ নভেম্বর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে গেল নিলামের তারিখ। আগামী ২১ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে এবারের আসরের নিলাম।

বিসিবির একটি বিশ্বস্ত সুত্র চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বিদেশি খেলোয়াড়দের তালিকা তৈরির পর ফ্র্যাঞ্চাইজিগুলোকে যাচাই-বাছাইয়ের সময় দিতে পেছানো হচ্ছে নিলামের দিনক্ষণ।

বিসিবির ওই সুত্র জানিয়েছে, ‘বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া রোববার থেকে শুরু হয়েছে। আগামী সাতদিনে নিবন্ধন সম্পন্ন করবেন আগ্রহী বিদেশি ক্রিকেটাররা। সে অনুযায়ী ১৬ তারিখ শেষ হবে নিবন্ধন। পরের দুদিনের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী তালিকা করা হবে। এরপর সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া হবে। দলগুলোর পরিকল্পনা করার জন্য সময় দুই থেকে তিনদিন সময় প্রয়োজন। এই জন্যই ২১ তারিখ বিকেলে করে দেয়া হয়েছে।’

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সালের আসর থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি। তবে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে বিপিএলের আসন্ন আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অংশ নেবে- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিলামবিপিএলবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT