এবারের বিপিএলে চট্টগ্রামে হচ্ছে না কোন ম্যাচ। আসরের বাকি অংশ হবে সিলেট ও ঢাকায়। সে অনুযায়ী সূচিতেও এসেছে বড় পরিবর্তন। দেখে নেয়া যাক বিপিএলের নতুন সূচি।
বর্তমানে সিলেটে চলছে বিপিএল। আগামী ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএল আয়োজনের কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়াণে ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে ৪ জানুয়ারি নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ জানুয়ারি থেকে বাকি ম্যাচের সূচি দেয়া হয়েছে নতুনভাবে। সে অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রামের ম্যাচগুলো হবে সিলেটে।
মূলত সূচির বিভিন্ন দিকে সামঞ্জস্য রক্ষার জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে ভ্রমণে আগ্রহ প্রকাশ করছে না। এমনকি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপকে মাথায় রাখতে হচ্ছে তাদের। কারণ ২৬ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এক নজরে বিপিএলের নতুন সূচি
১ জানুয়ারি: সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা, সিলেট)
১ জানুয়ারি: রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা, সিলেট)
২ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা, সিলেট)
২ জানুয়ারি: সিলেট টাইটানস-রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা, সিলেট)
৪ জানুয়ারি: সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস(দুপুর ১টা, সিলেট)
৪ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা, সিলেট)
৫ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটানস (দুপুর ১টা, সিলেট)
৫ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা, সিলেট)
৭ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা, সিলেট)
৭ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা, সিলেট)
৮ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা, সিলেট)
৮ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা, সিলেট)
৯ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা, সিলেট)
৯ জানুয়ারি: রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা, সিলেট)
১১ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স (দুপুর ১টা, সিলেট)
১১ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা, সিলেট)
১২ জানুয়ারি: সিলেট টাইটানস-রংপুর রাইডার্স (দুপুর ১টা, সিলেট)
১২ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা, সিলেট)
১৫ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা, ঢাকা)
১৫ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস (সন্ধা ৬টা, ঢাকা)
১৬ জানুয়ারি: রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস (দুপুর ২টা, ঢাকা)
১৬ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৭টা, ঢাকা)
১৭ জানুয়ারি: রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা, ঢাকা)
১৭ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা, ঢাকা)
১৯ জানুয়ারি: এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) (সন্ধ্যা ১ টা, ঢাকা)
১৯ জানুয়ারি: কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) (সন্ধ্যা ৬টা, ঢাকা)
২১ জানুয়ারি: কোয়ালিফায়ার-২ (সন্ধ্যা ৬টা, ঢাকা)
২৩ জানুয়ারি: ফাইনাল (সন্ধ্যা ৭টা, ঢাকা)








