চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল ১১তম আসর জুড়েই ছিল পারিশ্রমিক বিতর্ক। বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের ঘটনাও ঘঠেছে। সবশেষ দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও বিমান টিকেট না পাওয়ার বিষয়টি বিপিএলে কেলেঙ্কারি নতুন মাত্রা পায়। আলোচনা-সমালোচনার পর ভবিষ্যতে যাতে আর এমন না হয় তা এড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে বিপিএলে ড্রাফট থেকে নেয়া বিদেশি ক্রিকেটারে সকল দায়িত্ব এখন থেকে বোর্ডের।

বিপিএল একাদশ আসরের শেষের পরদিন শনিবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, বিপিএলে ‘কঠোর আর্থিক প্রটোকলের’ পরিকল্পনা নিয়েছে বোর্ড।

জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনার ব্যাপারটি সরাসরি দেখবে বিসিবি। প্লেয়াস ড্রাফটে নাম লেখানো সব বিদেশি ক্রিকেটারের চুক্তির দায়িত্ব চুক্তি ও ম্যাচ ফির অর্থ সঠিকভাবে এবং সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বোর্ড।

বিদেশি ক্রিকেটারদের সার্বিক লজিস্টিক্যাল বিষয়টিও দায়িত্ব নেবে বিসিবি। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় নিশ্চিত করবে বোর্ড।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করার জানিয়েছে বিসিবি। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া নিশ্চিত করতে এবং আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করার কথা জানিয়েছে বিসিবি।

বিপিএলকে পেশাদার এবং বিতর্ক মুক্ত করতে বিসিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। বলেছেন, ‘এ ধরনের উদ্যোগগুলো বিপিএলের স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফারুক আহমেদবিপিএল ২০২৫বিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT