চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট না পেয়ে ক্ষোভ-গেটে ভাঙচুর, গ্যালারি ভরপুর

আবু রায়হান ইফাতআবু রায়হান ইফাত
৩:১১ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর থেকে: বিপিএলের ১১তম আসরে উদ্বোধনী ম্যাচ গড়িয়েছে। শুরুর দিনের টিকিট নিয়ে হাহাকার দেখা গেছে দর্শকদের মাঝে। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটে ভাঙচুরও চালিয়েছে একদল দর্শক। আক্ষেপের মাঝে অবশ্য ভিন্ন চিত্র গ্যালারিতে। দিনের প্রথম ম্যাচের শুরুতেই হাউজফুল হোম অব ক্রিকেটের গ্যালারি।

ম্যাচের আগেরদিন রোববার সকাল থেকে টিকিটের জন্য শের-ই-বাংলার আশেপাশে দর্শকদের ভিড় ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার আগেই টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা যায় তাদের। দীর্ঘ অপেক্ষার পর যখন জানতে পারেন স্টেডিয়াম সংলগ্ন বুথে টিকিট দেয়া হবে না- তখনও ক্ষোভে ফেটে পড়েছিলেন উপস্থিতরা। যদিও দুপুরের দিকে বিসিবি টিকিট সংক্রান্ত ঘোষণা দেয়। অনলাইন এবং মধুমতি ব্যাংক থেকে টিকিট সংগ্রহ করার কথা জানায়।

ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে টিকিট ঘিরে দর্শকদের এমন ভোগান্তি নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে সদস্য সচিবের দায়িত্বে থাকা নাজমুল অবশ্য দায়টা নিজেদের কাঁধেই নিয়েছেন। বলেছেন, ‘এর দায় পুরোটাই বিসিবির।’

অনলাইনে টিকিট কিনতে গিয়েও ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি, এমন অভিযোগ করেছেন অনেকে। রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্বোধনী দিনের টিকিট অফলাইনে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ফিরেছেন অনেকে। এদিন সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করে টিকিট না পাওয়াদের একদল।

Reneta

সোমবার সকাল থেকে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে টিকিট বিক্রি শুরু হলেও অনেকে পাননি প্রত্যাশামতো। অভিযোগ রয়েছে পূর্ব গ্যালারির টিকিট না দেয়ার বিষয়েও। ব্যাংকটির মিরপুর ১১ নম্বরে শাখায় সকাল থেকে অপেক্ষা করা দর্শকদের পূর্ব গ্যালারির টিকিটের জন্য বেগ পেতে হয়। পরে যদিও টিকিট দেয়া হয়েছে।

বিভিন্নভাবে চেষ্টা করে টিকিট না পেয়ে একদল সমর্থক সকালে স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালায় স্টেডিয়ামের প্রধান ফটকে। লোহার গেটে কয়েকটি রড ভেঙে ফেলেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিপিএল শুরুর দিনে দর্শকদের এমন হতাশার বিষয়টি অবশ্য মাঠে প্রভাব ফেলেনি। শের-ই-বাংলার গ্যালারির অধিকাংশ পূর্ণ হয়েছে দর্শক সমাগমে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে দর্শক সমাগমও।

সোমবার উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিকিটবরিশালবিপিএল ২০২৫বিসিবিভাঙচুররাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT