চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর সঙ্গে একমত শুভাগত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আর মাত্র চারটা ম্যাচ বাকী। এরপরই পর্দা নামবে বিপিএল দশম আসরের। দেশের একমাত্র টি-টুয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট বিপিএল। ঘরোয়া ক্রিকেটে ডিপিএল ৫০ ওভারে, এনসিএল ও বিসিএল গড়ায় টেস্ট ফরম্যাটে। এতেই আপত্তি বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার দাবি, দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হোক আরও একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট। লঙ্কান এই কোচের এমন দাবির সঙ্গে একমত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

সোমবার প্লে-অফে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে চট্টগ্রাম। তার আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে কর্ণফুলীতীরের দলটি। অনুশলীন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন শুভাগত হোম।

চট্টগ্রাম অধিনায়কের দাবি, আরেকটি টুর্নামেন্ট দেশি খেলোয়াড়দের জন্যই উপকার বয়ে আনবে। বলেছেন, ‘অবশ্যই আমি (হাথুরুসিংহের সাথে) শতভাগ একমত। বিপিএল যখন খেলি আমরা হয়ত সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়ত প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টুয়েন্টিতে বিপিএলের মত কোথাও খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি দেশি প্লেয়ারদের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্ট যারা ভালো খেলব তারাও এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।’

বিপিএলের পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সিলেট আর মিরপুর এবারেও করেছে হতাশ। তবে চট্টগ্রামের পিচে হয়েছে রানের উৎসব। প্লে-অফে রানের উইকেট চাচ্ছেন শুভাগত। বলেছেন, ‘টি-টুয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তবা আমরা পাই নাই। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাইস্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি।’

বরিশালের বিপক্ষে নামার আগে জয়ের আশা করছেন চট্টগ্রাম অধিনায়ক। বলেছেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মত খেলেই আমরা প্লে-অফে এসেছি। এটাও আরেকটা দিনের মত ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে।’

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, ডেভিড মিলার, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মিরাজ ও সাইফউদ্দীনদের মত তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে বরিশাল। তাদের বিপক্ষে নামার নিজেদেরকেও শক্তিশালী মানছেন শুভাগত। সেই সঙ্গে দিতে চান নিজেদের সেরাটা। বলেছেন, ‘প্রত্যেক দলই চাইবে সেরা প্লেয়ার নিয়ে খেলতে। আমরা আলাদা করে সেরকম কিছু না। শেষ কয়েক ম্যাচেও আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। প্রতিপক্ষ দলে কে আছে তা ফ্যাক্ট না। আমাদের দিকটা আমরা কতটা ভালো খেলতে পারি, কতটা মাঠে দিতে পারি সেটার উপর নির্ভর করছে।

Reneta

‘আত্মবিশ্বাস আছে। শুরু থেকে বলেছিলেন এই দল নিয়ে এত দূর আসা অনেকেরই চিন্তায় ছিল। আমরা সেটা প্রমাণ করেছি। প্লে-অফে এসেছি। সবার উপর আত্মবিশ্বাস আছে আমার বিশ্বাসও আছে। সবাই তাদের সেরাটা দিতে পারলে আশা করি এই ম্যাচ জিতব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সফরচুন বরিশালবিপিএল-২০২৪লিড স্পোর্টসশুভাগত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT