চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা মহারণের আগে এক মিনিট নিরবতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ০১, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃহস্পতিবার রাতে ভয়াবহ ট্র্যাজেডি দেখেছে বাংলাদেশ। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। মর্মান্তিক এ ঘটনায় শোকে নিমজ্জিত সারাদেশ। অগ্নিকাণ্ডের শোক মিরপুরেও ছুঁয়ে গেছে। ফাইনাল মহারণের আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে স্টেডিয়াম জুড়ে।

বিপিএলের ফাইনালে টসে জিতে আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচে নামার আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, মাঠের স্টাফ এবং গ্যালারিতে উপস্থিত থাকা সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিড়িসহ ভবনটির অনেক স্থানে গ্যাস সিলিন্ডার ছিল বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, এই পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ৩৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হচ্ছে।

আগুনের ঘটনা অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিস, পিবিআই এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সিঁড়িসহ ভবনটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকাণ্ডকুমিল্লা ভিক্টোরিয়ান্সফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪বেইলি রোড ট্র্যাজেডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

মার্চ ২৩, ২০২৬

খামেনির পূর্বপুরুষদের শিকড় ভারতের এক প্রত্যন্ত গ্রামে

মার্চ ২৩, ২০২৬

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT