চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ শিরোপা থেকে ১৭৬ রান দূরে কুমিল্লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নবম আসরের শিরোপা থেকে ১৭৬ রান দূরে তারকা ঠাসা দলটি। মিরপুরে ফাইনালে সিলেট স্ট্রাইকার্স চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তাদের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে সিলেট। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে লড়াকু পুঁজি পায় দলটি।

সিলেট ওপেনার শান্ত ৪৫ বলে ৬৪ রান করেন ৯টি চার ও ১টি ছয়ে। মুশফিক ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৩টি ছয়, ৫টি চার। রায়ান বুর্ল ১১ বলে করেন ১৩ রান।

বিপিএলের নবম আসরের ফাইনালে নামার আগে পাঁচশ থেকে ৪৮ রান দূরে ছিলেন শান্ত। কুমিল্লার বিপক্ষে শিরোপা লড়াইয়ে ফিফটির পথে মাইলফলক ছুঁয়ে ফেলেন স্ট্রাইকার্স ওপেনার। বিপিএলের এক আসরে ৫০০ রান করা একমাত্র বাংলাদেশি তিনিই।

এবার নাজমুল ম্যাচ খেলেছেন ১৫টি। যার মধ্যে চারটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৮৯ রানের। এবারের বিপিএলে নাজমুল ছাড়া পাঁচশ রান করতে পারেননি আর কেউ। চারশ পেরিয়েছেন দুজন। রংপুর রাইডার্সের রনি তালুকদার ( ১৩ ম্যাচে ৪২৫ রান) ও সিলেটের তৌহিদ হৃদয় (১৩ ম্যাচে ৪০৩ রান)।

মিরপুরে ফাইনালে রানের খাতা খোলার আগেই আউট হন হৃদয়। শান্তর ব্যাটে ভর করে ছুটতে থাকে সিলেট। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আজও তিন নম্বরে নামেন। সুবিধা করতে পারেননি। ১ রান করে আউট হন আন্দ্রে রাসেলের স্লোয়ারে কাভারে সহজ ক্যাচ তুলে।

Reneta

শান্তর সঙ্গে ইনিংস মেরামতের হাল ধরেন মুশফিক। ৮৯ রানের তৃতীয় উইকেট জুটিই পথ দেখায় সিলেটকে।

মোস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। রাসেল, তানভির ইসলাম, মঈন আলী ও সুনীল নারিন নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাফাইনালবিপিএল-২০২৩লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT