চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বহুরূপী’-কে টেক্কা দিতে ব্যর্থ দেব-সৃজিত!

একই দিনে মুক্তি পেয়ে বক্স অফিসে দেব-সৃজিতের ছবির চেয়ে দ্বিগুণ আয় যে বাংলা ছবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বলিউডকে ছাপিয়ে পশ্চিমবঙ্গে বাংলা ছবির জয়জয়কার! আলিয়া ভাটের ‘জিগরা’ কিংবা রাজকুমার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ টিকতে পারেনি দেব-শিবপ্রসাদদের সামনে। যার ফলে নাকি চওড়া হাসি টলিউডে!

মুক্তির প্রায় ৩ সপ্তাহেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সৃজিত-দেবের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদের ‘বহুরূপী’। এই দুই বাংলা ছবির চেয়ে যদিও বেশ পিছিয়ে মিঠুনের ‘শাস্ত্রী’।

তবে বক্স অফিস যুদ্ধে সুপারস্টার দেবের ‘টেক্কা’-কে পেছনে ফেলে রীতিমত ভেলকি দেখাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। পরিচালক হিসেবে টলিউডে তার গ্রহণযোগ্যতা সবমহলে। কিন্তু অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে আবিষ্কার করিয়েছে ‘বহুরূপী’।

৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘টেক্কা’। বিগত ১৮ দিনে বক্স অফিসে দেব-সৃজিত জুটির ছবির আয় ৪.১০ কোটি টাকা। টেক্কার অফিসিয়াল বক্স অফিস কালেকশন জানিয়েছেন প্রযোজক দেব।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘দারুণ উত্তেজনার সঙ্গে জানাচ্ছি, টেক্কা বক্স অফিসে দু-সপ্তাহে ৪.১০ কোটির গণ্ডি ছুঁয়েছে! সকলকে এই জার্নিটাকে সফল করে তোলার জন্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া সম্ভবপর হত না। এই আনন্দটা খাঁটি, কারণ আপনারা সঙ্গে আছেন’।

অন্যদিকে ‘বহুরূপী’ দেখতে প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। প্রযোজনা সংস্থার তরফে আয়ের কোনো হিসেব পাওয়া না গেলেও স্যাকনিল্ক.কম এর মতো বক্স অফিস পোর্টাল জানাচ্ছে, ১৬ দিনে এই ছবির আয় (গ্রস কালেকশন) ৮.৮৪ কোটি টাকা! বলা যায়, টেক্কার চেয়ে দ্বিগুণ ব্যবসা দিচ্ছে ‘বহুরূপী’। অন্যদিকে এখনো ১ কোটির মাইলফলক স্পর্শ করতে পারেনি ‘শাস্ত্রী’।

Jui  Banner Campaign
ট্যাগ: টলিউডটেক্কাদেববহুরূপীমুখার্জীশিবপ্রসাদসিনেমাসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT