চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে আয় বাড়লো আমির খানের নতুন সিনেমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ন ২২, জুন ২০২৫
বিনোদন
A A

২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর বক্স অফিসে ফ্লপ করে। সিনেমার চরম ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন আমির খান। পরে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ওই সিনেমার ব্যর্থতায় তিনি অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন!

তিন বছর পর আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পার’ সেই হতাশা থেকে মুক্তি দিল। বহু প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

তিন বছর পর আমির খান অভিনীত ও প্রযোজিত ‘সিতারে জমিন পার’ সেই হতাশা থেকে মুক্তি দিল। বহু প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে ছবিটির যাত্রা একেবারে ঝড়ের গতিতে না শুরু হলেও, প্রথম দিনে মোটামুটি ভালো সংগ্রহ করেই যাত্রা শুরু করল আমিরের নতুন এই স্পোর্টস ড্রামা।

মুক্তির পর চলচ্চিত্র বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটিকে ৩.৫ (৫) রেটিং দিয়েছে। চলুন জেনে নেই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সিতারে জমিন পার’ আয় করেছে ১০.৬ (নিট) কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২.৪ কোটি রুপি (গ্রস)।

‘সিতারে জমিন পার’ ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির। এই ১০ অভিনেতারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

Reneta

এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ‘সিতারে জমিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খানক্যাম্পিওনেসবলিউডসিতারে জমিন পারসিনেমাস্প্যানিশ সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT