দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দু’তিনটি কোম্পানির তেল ছাড়া বাজারে মিলছে না ভোজ্যতেল।
আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার কারওরান বাজারসহ পাইকারি, খুচরা বাজার ঘুরে দেখা যায়, কোন বাজারেই মিলছে না এক বা দুই লিটারের বোতলজাত তেল।
ডিলারদের অভিযোগ, পুরোনো চাহিদাপত্র অনুযায়ী তেল সরবরাহ করছে না অধিকাংশ কোম্পানি। নতুন চাহিদাপত্রও নিচ্ছে না অনেকে। ডিলাররা বলছেন, পুরোনো চাহিদাপত্রের তেলই পাননি তারা।
দাম বাড়াতেই বড় তেল কোম্পানিগুলো এমন কারসাজি করছে বলে মন্তব্য করেছেন খুচরা ব্যবসায়ীরা। বেশ কিছুদিন ধরে তেলের বাজারে এই সংকট চলছে বলে জানাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
তেলের বাজারের এই তেলেসমাতি বন্ধে সাধারণ মানুষের কথা বিবেচনায় এনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভোক্তাসহ খুচরা ব্যবসায়ীরা।


