ক্রিকেট

খাল কেটে মারফিকে ডেকে আনলো ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা জয় উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

উপমহাদেশের স্পিন সহায়ক পিচে ভারতের পাতা ফাঁদ ভোগাবে, জানাই ছিল অস্ট্রেলিয়ার। এজন্য নাথান লায়নের সঙ্গে টড মারফিকে এনে অভিষেক করিয়েছে তারা। নিজেদের পাতা সেই স্পিন ফাঁদে মারফিতে আটকাও পড়েছে রোহিতের দল।

শুক্রবার ২৪০ রানে ৭ উইকেট হারানোর পর জাদেজা-অক্ষরের দৃঢ়তায় আর উইকেট না হারিয়ে ৩২১ রান তুলে দিন শেষ করেছে ভারত। প্রথম ইনিংসে লিড পেয়েছে ১৪৪ রানের। অভিষিক্ত ২২ বর্ষী অফস্পিনার মারফি ৮২ রানে নিয়েছেন ৫ উইকেট।

বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দুদিনে এপর্যন্ত স্পিনাররাই দাপট দেখাচ্ছে। প্রথম ইনিংসে অজিদের ৮ উইকেট নিয়েছিলেন স্বাগতিকদের দুই স্পিনিং অলরাউন্ডার জাদেজা ও অশ্বিন। ধারাবাহিকতা বজায় রয়েছে, মারফির পাঁচের সঙ্গে লায়ন নিয়েছেন একটি উইকেট। বাকি উইকেটটি প্যাট কামিন্সের।

প্রথমদিন ৫৬ রানে অপরাজিত থাকা রোহিত শর্মা অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। জাদেজার সঙ্গে অর্ধশত রানের জুটি গড়ে কামিন্সের বলে আউট হওয়ার আগে করে গেছেন ১২০ রান।

বলের পাশাপাশি ব্যাটেও নামের প্রতি সুবিচার করছেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ফিফটির দেখা পেয়ে ৬৬ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেট জুটিতে জাদেজা ও অক্ষর প্যাটেল অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েছেন। অক্ষর ৫২ রানে তৃতীয় দিনে ব্যাটে নামবেন।

বিষয়:অস্ট্রেলিয়াজাদেজাবোর্ডার-গাভাস্কার সিরিজভারতমারফি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…