চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির রোমে ‘বরবাদ’ দেখতে জনস্রোত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২১, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

ইতালির রোম শহরে মুক্তি পেল শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মুক্তির প্রথম দিনেই প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, ‘বরবাদ’ দেখতে রীতিমত জনস্রোতের তৈরি হয়েছে। সেইসব ছবি ও ভিডিওতে দেখা প্রথমবার মনে হবে, ঢাকার কোনো সিঙ্গেল স্ক্রিনের সামনের চিত্র! কিন্তু তা নয়, প্রবাসীরা প্রথমদিনই হুমড়ি খেয়ে উপভোগ করেছেন ‘বরবাদ’।

২০ এপ্রিল ডিসট্রিবিউশন কোম্পানি এপি এন্টারটেন্টমেন্ট রোমে ‘বরবাদ’ মুক্তি দেয়। এরপর রোমে বসবাসকারী দর্শকরা ছবিটি উপভোগ করেন।

‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, মুক্তির শো হাউজফুল গেছে। আজকেও শো রয়েছে। অগ্রিম টিকিটে হাউজফুল হয়ে গেছে। ভেনিসে শো রয়েছে সেগুলো আগেই হাউজফুল হয়ে গেছে। মিলানে মুক্তি দেয়ার কথা চলছে। সবমিলিয়ে দেশের মতো বিদেশেও ভালো রেসপন্স।

প্রযোজক বলেন, ডিসট্রিবিউটরদের সাথে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, দর্শকদের এতো চাপ যে আগামীতে আরও শো বাড়ানো হচ্ছে।

এদিকে, ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ-এর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে বরবাদ। স্টার সানডে হওয়ার পরেও দর্শকদের চাপে দুটি দেশের বাঙালী অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলো দুটি শো বাড়িয়ে চারটি করে দেয়া হয়েছে।

Reneta

জানা যায়, চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি যেতে যাচ্ছে।

ঈদে মুক্তির ২২ তম দিনে এসেও রমরমা চলছে বরবাদ। সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে। মুক্তির ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে এই ছবিটি, জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইধিকা পালজনস্রোতফজলুর রহমান বাবুবরবাদমানব সাচদেভমিশা সওদাগরযীশু সেনগুপ্তরোমলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশ্যাম ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT