চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারীদের গল্প বলা হচ্ছে পুরুষের মতো করে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী কনফারেন্স শেষ হয়েছে সোমবার (২২ জানুয়ারি) বিকেলে।

এদিন সকাল থেকে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত কনফারেন্সে কয়েক পর্বে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সকালে বাংলাদেশি নারী নির্মাতা মেহজাদ গালিব ‘পসিবলিটি অফ ফিমেল ড্রাইভেন কন্টেন্ট ইন দ্য ওটিটি প্লাটফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশি স্বাধীন নির্মাতা শামীম আখতারের সভাপতিত্বে এই সেশনে আলোচনায় অংশ নেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের গণ যোগাযোগ ও ভিডিওগ্রাফি বিভাগের প্রধান ড. ইপসিতা বরাট, অভিনেত্রী বন্যা মির্জা এবং নির্মাতা শঙ্খ দাস গুপ্ত।

সেমিনারে বাংলাদেশের ওটিটিতে নারীকেন্দ্রীক গল্প নিয়ে কথা বলেন অভিনেত্রী বন্যা মির্জা। তিনি বলেন,“বাংলাদেশে ওটিটি প্লাটফর্মে নারীকেন্দ্রিক যেসব কন্টেন্ট দেখা যাচ্ছে। অনেকেই এগুলোকে দুর্দান্ত বলছে, অসাধারণ বলছে। কিন্তু সেগুলোকে এভাবে মূল্যায়ন করা সঠিক কি না। এখানে নারীদের গল্প বলা হচ্ছে পুরুষের মতো করে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে।”

একই কনফারেন্সে দ্বিতীয় ধাপে ‘বিয়ন্ড ভিক্টিমাইজেশন: এক্সপ্লোরিং এজেন্সি অ্যান্ড অল্টারনেটিভ রিপ্রেজেন্টশন অফ ফিমেল সাব্জেক্টিভিটি ইন শ্রীলংকান সিনেমা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীলঙ্কার লেখক ও সাংবাদিক অণুরাধা কোদাগোদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে এই সেশনে আলোচনায় অংশ নেন ফিলিপাইনের নির্মাতা ড. রেবেকা শাংকুয়ান চুয়াউনসু, মার্কিন অভিনেত্রী কাটেরিনা খ্রাড়ামোভা।

দুপুরের পরের সেশনে ‘বিহাইন্ড দ্য সিন্স অফ এম্পাওয়ারমেন্ট: ফিল্মমেকিং এজ অ্যা টুল টু কমব্যাট জেনিটাল মিউটিলেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বেলজিয়ামের ডকুমেন্টারি নির্মাতা, স্বাধীন সাংবাদিক আনিয়া স্ট্রেলেক। এই পর্বের আলোচনায় অংশ নেন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কালচারাল এডিটর সাদিয়া খালিদ রীতি, বুলগেরিয়ার নারী নির্মাতা ইয়ানা লেকারস্কা। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক কিশওয়ার কামাল।

Reneta

এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে ওয়াইড এঙ্গেল সেশনের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি। এই পর্বের ফোকাস কান্ট্রি চীন। উৎসবে চীনের দুটি সিনেমা প্রদর্শনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়উৎসবঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবনারী নির্মাতাবন্যা মির্জালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT