চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলো শতভাগ খাঁটি বাংলাদেশি ছবির পোস্টার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রকাশ পেয়েছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘বনলতা এক্সপ্রেস’ এর অফিশিয়াল পোস্টার! যার ট্যাগ লাইন ১০০% খাঁটি বাংলাদেশি ছবি। তানিম নূর পরিচালিত ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, একঝাঁক শিল্পীদের। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন। দুইপাশে সারি সারিভাবে শিল্পীদের চরিত্রের লুকগুলো মাঝ দিয়ে এগিয়ে আসছে একটি ট্রেন।

পোস্টারে লেখা, হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ রোজার ঈদে আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে।

গেল বছর ‘উৎসব’ বানিয়ে সাফল্য পেয়েছিলেন তানিম নূর। এবার তিনি তার দ্বিতীয় ছবি ‘বনলতা এক্সপ্রেস’ আনছেন। প্রথম ছবি দর্শকনন্দিত হওয়ায় ধারণা করা যাচ্ছে, এবার ঈদের অন্যান্য ছবিগুলোর মধ্যে আলাদাভাবে নজর কাড়তে পারে তারকাবহুল ছবি ‘বনলতা এক্সপ্রেস’।

তানিম নূর বলেন, আমি খুবই আশাবাদী। ‘উৎসব’র মত বনলতা এক্সপ্রেসও দর্শকের প্রত্যাশা পূরণ করবে। বাকিটা তো মুক্তি পেলেই দেখা যাবে।

সাবিলা নূর এতে গুরুত্বপূর্ণ চরিত্র চিত্রা করছেন। তিনি বলেন, এটা কিন্তু আর্ট ফিল্ম না। এখানে রোম্যান্স, কমেডি, ট্রাজেডি সব রয়েছে। যেগুলো দর্শকরা আকৃষ্ট হয়ে সিনেমা হলে আসে। কিন্তু প্রথাগতভাবে নাচ-গানের ব্যাপার নেই। তবে যে গল্প রয়েছে সেটা এখানে অন্যতম বড় শক্তি।

Reneta

তিনি বলেন,“হুমায়ূন আহমেদের স্যারের ফ্যানদের পাশাপাশি যারা ‘উৎসব’ দেখেছেন তারাও নিশ্চয়ই এই সিনেমা দেখবেন। সবকিছু মিলিয়ে আমি মনে করি এই সিনেমার পটেনশিয়াল আছে।”

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজসাবিলা নূর
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT