চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের ‘খান’দের ঈদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৬, জুন ২০২৪
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকাদেরও মধ্যেও। ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকেন তাদের প্রিয় তারকা আমির, সালমান কিংবা শাহরুখ ঈদে কী করছেন।

সালমান খান:  ঈদের দিন সকালটা বাবা সেলিম খান আর ভাইদের নিয়েই কাটে সালমানের। বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাড়িতে বিশেষ রান্না করা হয়। সারাবছর ডায়েটের বিধিনিষেধের ভেতরে থাকলেও ঈদের সময় খাওয়া-দাওয়ার ব্যাপারে কোনো কিছুকেই পাত্তা দেন না সালমান, নিয়ম ভেঙে খান সবকিছুই। শির-খুরমা তার ভীষণ পছন্দের। পছন্দ করেন বিরিয়ানিও। ঈদের দিন একসঙ্গে ছবি তোলেন পরিবারের সদস্যরা। পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। সালমান খান নিজে আমন্ত্রিত অতিথিদের খোঁজখবর নেন। এছাড়াও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন অভিনেতা। তবে নিরাপত্তার কারণে এবার তিনি দেখা দেবেন কিনা তা অনিশ্চিত।

আমির খান: মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত আমির খান সবসময়েই অনাড়ম্বরভাবে ঈদ উদযাপন করেন। কাছের কয়েকজন বন্ধু কিংবা পরিচিতজন ছাড়া ঈদে কারো সামনে উপস্থিত হন না তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে পরিবারের সাথে সময় কাটান আমির। ছোট ছেলে আজাদকে সময় দেন। বাড়িতে থাকে বিশেষ খাবারের আয়োজন। মায়ের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটান।

শাহরুখ খান: প্রতি ঈদেই শাহরুখের বাড়ির বাহিরে জমে সব ধর্মের মানুষের ভিড়। ভক্তদের সাধারণত নিরাশ করেন না অভিনেতা। কুর্তা-পায়জামা পড়ে ভক্তদের হাত নাড়েন, আইকনিক দুই হাত ছড়ানো পোজে ধরা দেন অভিনেতা। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। এদিন পরিবারকে সময় দেন অভিনেতা, বাড়িতে থাকে বিশেষ খাবারের আয়োজন। বন্ধু সালমানের বাড়িতে দাওয়াত থাকলে সেখানেও যেতে ভোলেন না অভিনেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরঈদশাহরুখসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT