চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:৪২ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৬
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর সদরে পুকুর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খয়রাত আলী (৪৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খয়রাত আলী দিনাজপুরের কাহারোল উপজেলার কাজিরহাট সাইনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বিয়ের ভাড়ার কথা বলে অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে কান্তনগর মোড় থেকে সুন্দরবন গ্রামে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরদিনাজপুর কোতোয়ালি থানাভ্যানচালকমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

টিসিবির ট্রাকসেলের পণ্যের মান নিয়ে প্রশ্ন ও ক্রেতা হয়রানির অভিযোগ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

লিটনের ফিফটি, নাহিদ-মেহেরবের দাপুটে বোলিংয়ে নর্থ জোনের দারুণ জয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

গাজায় গণহত্যার মধ্যেই ইসরাইলের পাশে থাকার ঘোষণা নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT