চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান যুদ্ধে দুবাইতে নিহত আহমদ আলীর লাশ বাংলাদেশে পৌঁছেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: ইরান যুদ্ধে দুবাইতে নিহত আহমদ আলীর লাশ গ্রহণ।

ছবি: ইরান যুদ্ধে দুবাইতে নিহত আহমদ আলীর লাশ গ্রহণ।

ইরান-ইসরায়েল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে তার লাশ গ্রহণ করা হয়। লাশ গ্রহণকালে নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন। আহমদ আলী বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা।

আন্তর্জাতিক বিমানবন্দরে আহমদ আলীর লাশ গ্রহণকালে সাংবাদিকদের ব্রিফিং এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত বাহরাইনে ১ জন, দুবাইতে ১ জন, সৌদি আরবে ২ জনসহ মোট চারজন বাংলাদেশি শহীদ হয়েছেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, যখন মধ্যপ্রাচ্যের এ সংকট শুরু হয়েছে, ফ্লাইট যখন বন্ধ ছিল, এ সংকটের শুরু থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করাসহ তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, আজকেও আমরা সৌদিতে নিহতদের পরিবারের সাথে কথা বলেছি।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে থেকে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা, সামগ্রিক আশ্বাস দেয়া হয়েছে। তাছাড়া তাদের লাশ পরিবারের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, সে বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। কিশোরগঞ্জের যিনি মারা গিয়েছেন তার পরিবারের সাথেও আমরা কথা বলেছি।

Reneta

এছাড়া তিনি আরও বলেন, এ পর্যন্ত আমাদের কাছে যে সকল তথ্য আছে তাতে প্রায় ১৪ জনের মত আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, যেহেতু এখনকার এই সংকটের ক্ষেত্রে আমাদের কোন হাত নাই, তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা বা পরামর্শ হচ্ছে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সেই সমস্ত এলাকাগুলো এড়িয়ে চলার জন্য। সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিকনির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলার আহবান জানান তিনি।

তিনি বলেন, একই সাথে আমরা একটা কথা বলব যেহেতু এই দেশগুলোর সাথে আমাদের দীর্ঘদিনের আর্থিক সম্পর্কসহ বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, কাজেই ওদের দেশের আইন বিরোধী কোন কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে দিবেন না আপনারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রেস ব্রিফিং এ বলেন, আসলে আমরা এখানে এসেছি খুবই হৃদয়বিদারক একটা অবস্থায়, বলার কিছুই নেই, আমরা সব সময় বলে এসেছি যে, বাংলাদেশের কাছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আমাদের কর্মকর্তারা এবং নিহত আলী আহমেদের পরিবারের সদস্যরা আলী আহমদের লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিয়ে যাবে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা আরও শুনেছেন গতকালকে রিয়াদে আরও দুজন নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। তাদের লাশ কিভাবে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারি সে কাজও আমরা করছি। আমরা এতোটুকুই বলতে পারি যে, আজকে এখানে এসেছি বিমানবন্দরে এভাবে আসতে হবে সেটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা আশা করব, আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়। আশা করছি এ অবস্থার, এ যুদ্ধের অবসান ঘটবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আহমেদ আলীর (যিনি সালেহ আহমেদ নামে পরিচিত) মরদেহ আজ সকাল ৮ টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নং ফ্লাইটে ঢাকা পৌঁছেছে।

নিহতের লাশ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট বিমান বন্দরে গ্রহণ করে সেখান থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমদ আলীর লাশইরান যুদ্ধ ২০২৬দুবাইতে নিহতবাংলাদেশে পৌঁছেছে
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬

জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, ইরানের নারী ফুটবলারদের আশ্রয় দিতে অস্ট্রেলিয়াকে আহ্বান ট্রাম্পের

মার্চ ৯, ২০২৬

ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মার্চ ৯, ২০২৬

যাকাতের সঠিক ব্যবহার করতে প্রধানমন্ত্রীর সুপারিশ!

মার্চ ৯, ২০২৬

বাংলাদেশের ডেরায় এসে প্রথম বারের মতো অনুশীলন করেছে পাকিস্তান

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT