বাংলাদেশ

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

ভৈরবে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ-দুর্ঘটনায় নিখোঁজদের মরদেহ উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী উদ্ধারকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌ-দুর্ঘটনায়  নিখোঁজ ৮ জনের মধ্যে দু-জনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। ১২ ডুবরির দীর্ঘ ১১ ঘণ্টার চেষ্টায় ওই ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।  শনিবার (২৩ মার্চ) সকাল সোয়া ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচজন, বিআইডব্লিউটিএ’র পাঁচজন ও স্থানীয় দু-জন ডুবুরি এ উদ্ধারকাজে অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শনিবারের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

উদ্ধার দু-জন হলন- পুলিশ সদস্য সোহেল রানার স্ত্রী মৌসুমি ও আরাধ্য নামে এক কিশোরী।

এখনও নিখোঁজ রয়েছে ৬জন। তারা হলেন- পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৫) ও তার ছেলে রায়সুল (৫)। এছাড়াও নিখোঁজ রয়েছেন রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক রেজাউল করিম জানান, সকাল সোয়া ৮টা থেকে অভিযান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে উদ্ধার অভিযান।  শনিবারের উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। রোববার সকাল ৭ টায় নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

জানা গেছে, শুক্রবার ২২ মার্চ সন্ধ্যা ৬ টায় দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়:কিশোরগঞ্জের ভৈরবনৌ-দুর্ঘটনাবিআইডব্লিউটিএমরদেহ উদ্ধার
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…