বিনোদন

অডিও ফাঁস নিয়ে যা বললেন ববি

ববি এক অনুষ্ঠানে সুন্দর সোনালী শাড়ি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ববি এক অনুষ্ঠানে উপস্থিত, তিনি সোনালী শাড়ি পরেছেন এবং হাসিমুখে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি আবারও আলোচনায়। প্রযোজক ও এক ব্যবসায়ীর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওর শুরুতেই ববিকে উচ্চস্বরে কথা বলতে শোনা যায়, যা নিয়ে চলছে নানা জল্পনা।

এ বিষয়ে ববি বলেন, “এসব কথাবার্তা দুই–তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথা জোড়াতালি দিয়ে এটি বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। কেউ ইচ্ছে করে অহেতুক ঝামেলা তৈরির জন্য এই অডিও প্রকাশ করেছে।”

সম্প্রতি প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে ববির প্রেম ভাঙার খবরও প্রকাশ্যে এসেছে। এরপরই নতুন এই অডিও ফাঁসের ঘটনায় আবারও আলোচনায় আসেন তিনি।

চিত্রনায়িকা ববি মনে করছেন, কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে। ফাঁস হওয়া কথোপকথনে এটুকু পরিষ্কার, সেই ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে চিত্রনায়িকা ববির প্রেমের সম্পর্ক ছিল।

যদিও ববি দাবি করেছেন, এই ব্যবসায়ী প্রযোজকের সঙ্গে এখন সম্পর্ক স্বাভাবিক, কোনো ধরনের প্রেমের সম্পর্ক তাদের মধ্যে নেই।

বর্তমানে এই নায়িকা ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। সম্প্রতি এফডিসিতে সিনেমার শুটিং করতে গিয়েই সাক্ষাৎ হয় শাকিব খানের সঙ্গে। শাকিব সেখানে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ছিলেন। এই দুই তারকা শিল্পী বছর সাতেক আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ‘নোলক’ নামের একটি সিনেমায়!

বিষয়:অডিও ফাঁসনায়িকাপ্রযোজকববিলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…