চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা জিয়া আগের সরকারের বিরুদ্ধে আপোষহীন থাকাতেই গণঅভ্যুত্থান সফল’

আকরামুজ্জামানআকরামুজ্জামান
৭:৫৪ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৫
- সেমি লিড, যশোর, রাজনীতি
A A

খালেদা জিয়া আগের সরকারের বিরুদ্ধে আপোষহীন থাকাতেই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে উল্লেখ করেছেন বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। এছাড়া বুদ্ধিবৃত্তিকে সম্মান না করার কারণে বিএনপির পতন শুরু হয়েছিল বলেও জানান তিনি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এই গণঅভ্যুত্থান কখনও সফল হত না, যদি খালেদা জিয়া আপোষহীনভাবে আগের সরকারের বিরুদ্ধে না থাকতো।

তিনি আরও বলেন, যারা এখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে।

বাহাত্তরের সংবিধান নিয়ে ফরহাদ মজহার বলেন, এটি জনগণের সংবিধান ছিল না, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।

বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে তিনি আরও বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। সেইসাথে এই সরকার রক্ত দিয়ে নির্বাচিত বলেও উল্লেখ করেন।

Reneta

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দার্শনিক ও রাষ্ট্রচিন্তকফরহাদ মজহারবিএনপিবিশিষ্ট কবিবেগম খালেদা জিয়াযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, জনস্রোতে মুখর যমুনার প্রাঙ্গণ

মার্চ ২১, ২০২৬

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT