চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাঈদ পান্থসাঈদ পান্থ
১০:৪৫ পূর্বাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর বিমানবন্দর থানা পুলিশ শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে স্থানীয় বাসিন্দারা একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। সাইকেলের মালিককে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার কয়েকজনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাবিএনপি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT