এক দফা দাবিতে শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। সম্মেলনে দলের মহাসচিব জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল করবে; অন্য রাজনৈতিকদলগুলোও যুগপৎভাবে এই কমসূচি পালন করবে। কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অপ্রীতিকর কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। সরকারের বন্যা নিয়ন্ত্রণ করার সামর্থ্য নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।







