চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:০৬ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, রাজনীতি
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপি তার ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। গণমাধ্যমের জন্য একটি স্বতন্ত্র সংস্কার কমিশন গঠন করে, কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে চকরিয়া-পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং কমিশনের প্রস্তাবগুলো বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

ডিজিটাল যুগের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব এখন পুরোপুরি ডিজিটাল। মুহূর্তের মধ্যেই তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশের সম্মান আন্তর্জাতিক পরিসরে অক্ষুণ্ন থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার ফলে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে। তবে গত ১৬–১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণের কারণে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Reneta

তিনি বলেন, গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুরক্ষা করা।

সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সবসময় বলে থাকি—সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী সহ চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৩১ দফা কর্মসূচিগণমাধ্যমজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদনির্বাচনী ইশতেহারবিএনপিমিট দ্য প্রেসসালাহউদ্দিন আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT