ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সেখানে নির্বাচন বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট সমীকরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।








